মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারুয়াখালী শান্তি শৃঙ্খলা ফেরাতে ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী বিএনপির উদ্যোগে  ৯ টি ওয়ার্ড কমিটি এবং অঙ্গ সংগঠন নিয়ে সহিংসতা রোধ করে শান্তি শৃঙ্খলা ফেরাতে এক জরুরি সভা বাজারের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রীতি ঘটে যাওয়া সহিংসতা প্রতিরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আরিফের এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে রাখেন ইউনিয়ন বিএনপির অন্যতম সিনিয়র সহ-সভাপতি দিল মোহম্মদ মেম্বার।
এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা সহিং সহিংসতা প্রতিরোধের পরামর্শমূলক বক্তব্য রাখেন, মোসলেম উদ্দিন,শহিদুল ইসলাম ,মোঃ ইসলাম, গোলাম রহমান,জসিম উদ্দিন,তাওহিদ,রহিম উদ্দিন সিকদার, জিয়াউল হক জিয়া, হুমায়ুন কবির বাপ্পি,মুফিজুর রহমান,মোজাম্মেল হক,শাহিন উদ্দিন,জসিম উদ্দিন বাদল, রফিক, রিয়াস উদ্দিন,  নুরুল হুদা, সৈয়দ আহমদ।
সভার কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করে, চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ছাত্রদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহণ হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুর রহমান সিকদার বক্তব্যে বলেন, একটি স্বার্থন্বেষী দল নিজের স্বার্থ উদ্ধার করার লক্ষ্যে অহিংস আন্দোলনকে সহিংস আন্দোলনের রূপ নেয়ার উদ্দেশ্যে শান্তিভঙ্গের এবং অরাজগতা সৃষ্টি করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এজন্য সকলে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সজাগ থাকবেন। কক্সবাজারের-৩ আসনের সাবেক সংসদ লুৎফুর রহমান সহ  উচ্চ মহলের নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের আইনবিরোধী ক্ষতি, ভাঙচুরে  এবং সহিংসতায় জড়িত না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এ ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্টের কোনভাবে কাম্য নয়। পাশাপাশি আওয়ামী নামধারী কেউ এই ধরনের সহিংসতা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের পায়তারা চালাচ্ছে কিনা সজাগ থাকতে হবে। সংখ্যালঘুদের উপর যেন হামলা, নির্যাতন নিপীড়ন না হয় তাদের পাহারা দিতে হবে।
তিনি আরো বলেন,বাজারে তার অজান্তে কিছু দোকান  ক্ষয়ক্ষতি করছে আমি পরে জানতে পারি, উক্ত হামলার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমি যাচাই-বাছাই করে,আমি ব্যবস্থা নেব। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি আমি ক্ষমাপ্রার্থী। বিএনপিকে ফাঁসানোর উদ্দেশ্যে যদি কোন কুচক্রী মহল প্রতিহিংসামূলক কার্যক্রম সংগঠিত করে থাকে কঠোর হস্তে দমন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহাজান, অভি,ছৈদুল হক,রহামত ছালাম, মোরশেদ,আব্দু মোনাফ, শাহেদ, মিজানুর রহমান, ইমরান উদ্দিন, বাদশা,লাল মিয়া, আবুল কালাম সহ ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।