মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সংখ্যালঘুদের বাড়িঘর লুট করতে গিয়ে আটক ২জন আ’লীগ কর্মী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার শুভড়ারা  ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর লুট করতে গিয়ে ২জন আওয়ামী লীগের কর্মী আটক ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে স্থানীয়রা।

পরে আটককৃত দুইজনকে সেনাবাহিনীর পরিদর্শন টিমের হাতে তুলে দেয় এলাকাবাসী।

আটককৃত হলেন, একই গ্রাম বাশুয়াড়ীর  মোঃ মোশাররফ’  শেখ’র ছেলে আসিফ শেখ ও আসলাম গাজীর ছেলে অভি গাজী।

স্থানীয়রা জানান,গভীর রাতে শুভড়ারা ইউনিয়নস্থ বাশুয়াড়ীর লেবুগাতী ঋষিপাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘর লুট করতে আসলে তাঁদের আটক করে এলাকাবাসী পরে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে আওয়ামী লীগের কর্মী বলে নিজেদের পরিচয় দেয়। তারা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটুর নির্দেশেই এই লুটপাট করতে যায়। এবিষয়ে অভয়নগরের সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাসুদ জানান আটক দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার কেউ যদি কোথাও হামলা লুটপাট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।