মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের পর্যটন কেন্দ্র গুলোতে ব্যাপক লুটপাট, ভাঙচুর

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের পর্যটন কেন্দ্র গুলোতে ব্যাপক লুটপাট ও ভাঙচুর ঘটনা ঘটেছে। লুট করে নেওয়া হচ্ছে ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা, সিলেটে সিটি কর্পোরেশর আওতায় শেখ হাসিনা পার্ক নগরীর বিনোদন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। বছর শেষে সিসিকের একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। অনুরূপ ভাবে সিলেটের জাফলং, সাদাপথর পর্যটন সিলেটের সৌন্দর বৃদ্ধিতে দেশ বিদেশে পরিচিতি লাভ করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথর পর্যটন বাজারের দোকানপাট ফেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এক চক্র সুযোগ বুঝে সোমবার (৫ আগষ্ট) সন্ধ্যায় ভোলাগঞ্জ ১০নম্বর এলাকায় পর্যটন বাজারে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ সময় ২/৩টি রেস্টুরেন্টের সকল মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া অন্যান্য সকল দোকানের মালামাল ১ ঘন্টার ভিতর নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। তখন দোকানীরা তাড়াহুড়ো করে তাদের দোকানের ভিতরে থাকা সকল মালামাল নিয়ে যায়। এতে করে প্রতিটি দোকানের অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পর্যটন বাজারের জিরো পয়েন্ট, মেঘের বাড়ি, শাহপরান, জয় বাংলা ও সেই স্বাদ রেস্টুরেন্ট ভাংচুর করা হয়েছে। এছাড়া ৩/৪টি কসমেটিকসের দোকানও ভাংচুর করা হয়।

মেঘের বাড়ি রেস্টুরেন্টের মালিক সফাত উল্লাহ বলেন, সাদাপাথর পর্যটন কেন্দ্র আমার মেঘের বাড়ি রেষ্টুরেন্টে কিছু সন্ত্রাসী লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দোকানের ভিতরে থাকা ১টি এসি ৩টি ফ্রিজ ২০০ চেয়ার ২০টি টেবিল ও ২টি জেনারেটরসহ সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে সিসিকের কর্তৃপক্ষ জানান, শেখ হাসিনা পার্ক থেকে দূর্বিত্তরা নগদ ৭ লক্ষ টাকা ও কম্পিউটার, জরুরী জিনিস পত্র নিয়ে যায়। ভাঙচুর করে বিনোদনের গুরুত্বপূর্ন জিনিস পত্র ক্ষতির পরিমান প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ টাকা ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।