মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

সারা দেশে দুর্বৃত্তদের দ্বারা হামলা ,ভাংচুর, অগ্নিসংযোগ ও ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখা’র আয়োজনে স্বতঃস্ফুর্ত ভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বুধবার ( ৭ জুলাই) বিকেলে দলটির নেতৃবৃন্দ উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা হয়ে আটোয়ারী থানা এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, সদস্য মাওঃ মোঃ মখলেছুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোঃ বদিউজ্জামান, আটোয়ারী উপজেলা শিবিরের সভাপতি মোঃ মুতাসিম বিল্লাহ প্রমুখ ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।