মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শােকরানা নামায আদায় ও দোয়া মাহফিল করলাে জামায়াতে ইসলামী 

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ আগস্ট, ২০২৪
স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে ও ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় নাগরপুরে শােকরানার নামায আদায় ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উক্ত নামাযে ও দোয়া অনুষ্ঠানে জামায়াত শিবিরের নেতাকর্মী সহ  সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকাল ৭.০০ টা থেকে বুধবার বেলা ১০.০০ টা পর্যন্ত নাগরপুর বাজার জামে মসজিদসহ নাগরপুরের বিভিন্ন জামে মসজিদে এ নামায ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী।এসময় তিনি বলেন,এ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাত নসিব করেন। যারা গুরুতর আহত হয়ে চিকিৎসার্ধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।তিনি আরও বলেন-এই বিজয়ের উল্লাসকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার ভাংচুর,হামলা,অগ্নরসংযােগ করতে না পারে এবং মন্দির,গীর্জায় আক্রমণ না করতে পারে সেদিকে আমরা সকলেই খেয়াল রাখবো এবং দেশবাসীর শান্তি কামনা ও নিরাপত্তার জন্য দোয়া করছি।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম,সহ সেক্রেটারি মাও.গোলাম মোস্তফা,জামায়াত নেতা আজিজুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।