মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কোন সংখ্যালঘু কিংবা বিরোধীমতের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে যেন একটি ঢিল না পড়ে-অধ্যাপিকা নারগিস ইসলাম

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ আগস্ট, ২০২৪

যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপিকা নারগিস ইসলাম বলেছেন, অভয়নগরে বসবাসরত কোন সংখ্যালঘুর বাড়িঘর, উপাসানলয় কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি যারা বিরোধীমতে থেকে এতদিন নির্যাতন নিপীড়ন করেছে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে যেন একটি ঢিলও না পড়ে। তাদের সকল কিছু পাহারা দেয়ার দায়িত্ব এখন আমাদের। যদি কোন ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা হয় তাহলে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। বিরোধী মতের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য যেন সুন্দরভাবে করতে পারে তার জন্য সকল প্রকার সহযোগী করতে হবে। তাদের ব্যবসা কাজে যেন কোন ধরনে ব্যাঘাত না ঘটে তার দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিছু অনুপ্রবেশকারীরা বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি ঘর হামলা করার ষঢ়যন্ত্র করছে। তাদের শক্ত হাতে দমন করতে হবে। এই দায়িত্ব বিএনপি’র সকল নেতৃবৃন্দের। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে অভয়নগর থানা-পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মমস প্রোগ্রাম থাকায় এই সুযোগে কিছু উৎসুক জনতা দু-একটি প্রতিষ্ঠানে ভাংচুর করেছে যার কঠোর নিন্দা জানাচ্ছি এবং আর যেন কোন ব্যবসা প্রতিষ্ঠানে এধরনের ঘটনা না ঘঠে তার হুশিয়ারী জানাচ্ছি। অভয়নগর থানা বিএরপি’র আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সাবেরুল হক সাবু, থানা বিএপি’র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম আহবায়ক এসএম মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংবাগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও মুজিবর রহমান প্রমুখ। এসময় অভয়নগর থানা ও পৌর বিএনপি’র সকল ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল অঙ্গসহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।