ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সারাদেশের বিভিন্ন স্থানের মতো নান্দাইলে বিজয় মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বার বার কারা নির্যাতিত নেতা, ময়ময়নসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার বিএনপি দলীয় নেতাকর্মী ও ছাত্র-জনতা। সকাল থেকেই বিভিন্ন যানবাহনে করে বিজয়ের উল্লাস করতে করতে উপজেলা সদরে অবস্থিত সাবেক পৌর মেয়র পিকুলের বাসভবনের সামনে জমায়েত হতে থাকে নেতাকর্মীরা ও ছাত্র-জনতা। সেখানে নেতাকর্মীরা দীর্ঘদিনের জমানো ােভ ও আবেগ বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেন। এরপর বিশাল মিছিলটি উপজেলা সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদণি করে পূণরায় তার বাসভবনের সামনে শেষ হয়। বিজয় মিছিল শেষে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তব্যদানকালে আজিজুল ইসলাম পিকুল বলেন, ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের পর আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বন্দীর দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। এর আগে বিগত আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন নেতাকর্মীবৃন্দ ও ছাত্র-জনতা। সমাবেশে ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ সহ ছাত্র-জনতা বক্তব্য রাখেন।
মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে সাবেক মেয়র পিকুলের নেতৃত্বে ছাত্র-জনতার বিশাল বিজয় মিছিল
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪