সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে আওয়ামীলীগের শোক র‌্যালী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবনীলায় নিহত ছাত্র/ছাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামীলীগের শোক র‌্যালী।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে শোক র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, জেলা পরিষদ সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব, সাবেক যুগ্ন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, সাংগঠিক সম্পাদক মোঃ আব্দুস সালাম সরকার, আওয়ামীলীগ নেতা মোঃ রবিউল ইসলাম সাবুল, মোঃ বাবুল হোসেন, মোঃ ইছাহাক আলী, দেবেন কুমার সরকার, মোছাঃ শাহানাজ পারভীন প্রমুখ।
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছে। সাম্প্রতিককালে কোটা নিয়ে ছাত্রদের আন্দোলনকে ঢাল বানিয়ে জামায়াত-বিএনপি দেশে যে তান্ডবনীলা চালিয়েছে সে একাত্তরকে হার মানিয়েছে। তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে ছাত্র-ছাত্রী পুলিশ এবং সাধারণ মানুষ রেহাই পায়নি। আমরা তাদের এধরণের পৈচাশিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তাদের রুখে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাই।
শোক র‌্যালীতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।