সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

শেরপুর জেলার শ্রীবরদী থানায় কনস্টেবল খোশ মাহমুদকে বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

দীর্ঘ ৪১ বছর  চাকরি   জীবন শেষে নিজ কর্মস্থল থেকে সহকর্মীদের ভালোবাসা  চোখের জলে কাঁদিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন শ্রীবরদী থানায় কর্মরত কনস্টেবল খোশ মাহমুদ । ১ লা আগস্ট ২০২৪ ছিল কনস্টেবল খোশ মাহমুদের কর্মজীবনের শেষ দিন। সকাল থেকেই থানা চত্বরে চলছিল প্রিয় সহকর্মী কে বিদায় জানাতে নানা আয়োজন।

 

পুলিশের গাড়ীতে করে বিদায়ী সহকর্মীকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চলছিল প্রস্তুতি। নানান ফুল দিয়ে সাজানো হয় পুলিশের গাড়ি। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে থানার সকল পুলিশ সদস্য পোশাক পরে উপস্থিত ছিল থানা চত্বরে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী থানা প্রাঙ্গনে পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক বিদায় সংবর্ধনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ  কাইয়ুম খান সিদ্দিকী। সংবর্ধিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী কনস্টেবল মো: খোশ  মাহমুূদ।

বিদায়ী পুলিশ সদস্যের কর্মজীবনের নানা স্মৃতিময় দিক তুলে  বক্তব্য রাখেন উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো আব্দুল আজিজ, সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম তালুকদার, কনস্টেবল সাইদুর রহমান প্রমুখ।

 

পরে বিদায়ী পুলিশ সদস্যকে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ফুল, উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায় বেলায় তাকে প্রিয় সহকর্মীরা ফুল সজ্জিত পুলিশের গাড়িবহর নিয়ে শ্রীবরদী পৌর  শহরের তাতীহাটি মহল্লার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।