সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে দাঁড়িয়ে থাকা এক ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মোঃ সোহাগ (২৩) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে বীরগঞ্জ পৌরশহরের দিনাজপুর-পঞ্চগড় সড়কের তানজিমুল টাওয়ার সামনে এ দুর্ঘটনার ঘটে।
মোঃ সোহাগ ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা।
বীরগঞ্জ থানার এসআই মোঃ রাজেকুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে বীরগঞ্জ পৌর শহরের তানজিমুল টাওয়ার সামনে পন্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় অপর একটি ট্রাক দ্রæত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকে থাকা হেলপার মোঃ সোহাগ গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মোঃ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।