সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে  উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম বক্তব্য দেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান শাবানা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে একই স্থানে আগামী ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।