“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনাসভা,পুরস্কার ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরমে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও পাশে লামা উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, সোলতানা নাজমা, কৃষি অফিসার মোঃ আশরাফুজ্জামান, মৎস্য অফিসার আবদুল্লাহ হিল মারুফ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার বিন গিয়াস, ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুকসহ অনেকেই।
আলোচনা সভা শেষে উপজেল ৩জন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।