সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভৈরব নদে বালুর বস্তা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের হাতে ও পায়ে বালুর বস্তা বাঁধা অবস্থায় উপুড় হয়ে ভাসছিল।

মৃত যুবকের নাম হাবিবুর রহমান (২৭), তিনি উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় তারা ভৈরব নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ খুঁজে না পেয়ে ফিরে যায়। মঙ্গলবার সকালে পুনরায় নদে মরদেহটি ভাসতে দেখে ফের পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে। নৌ পুলিশ জানায়, হাবিবুর রহমানের মরদেহটি নাইলনের দড়ি দিয়ে শরীরের পেটের দিকে প্যাঁচানো ছিল এবং হাত ও পায়ের সাথে চারটি বালুর বস্তা বাঁধা ছিল। পেটের ডান পাশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল, যেখান থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার জানান, পাওনা টাকা আদায়ের জন্য রোববার (২১ জুলাই) বিকেলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিল এবং রাতে তিনি আর বাড়ি ফেরেনি। হাবিবুর রহমানের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বলেন, হাবিবুর রহমানের মরদেহ ভৈরব নদ থেকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার পেটের ডান পাশে কোপের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে নাড়িভুঁড়ি বের হয়ে আছে। লাশের চারদিকে নাইলনের দড়ি প্যাঁচানো এবং দুই হাত ও দুই পায়ে একটি করে বালুর বস্তা বাঁধা ছিল। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে অভয়নগর থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।