সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দেয়ার প্রতবিাদে সংবাদ সম্মলেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
নওগাঁর রাণীনগরে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে নিয়ম বর্হিভূত ভাবে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দেয়ার প্রতবিাদে সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়ছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির উপজলো দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদ্য অব্যাহতিপ্রাপ্তা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান।
সংবাদ সম্মেলনে রাণীনগর উপজেলা বিএনপির সদ্য দায়িত্বভার দেওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চতি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুনুজ্জামান খান রুকু বলনে,আমরা রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপজেলার ৭২টি সাংগঠনিক ওয়ার্ড সহ ৮টি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি চলতি বছরের ২৭ জুন এর মধ্যে অনুমোদন করছেলিাম। এরমধ্যে চারটি ইউনিয়ন কমিটি বহাল রেখে বাকি চারটি ইউনিয়ন কমিটি নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পছন্দের লোক না থাকায় প্রতিহিংসা পরায়ন হয়ে বিধি ও গঠনতন্ত্র বর্হিভূতভাবে বাতিল করে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের উপেক্ষা করে উল্লেখিত কমিটি তারা পূণঃগঠন করেন। যেখানে বিএনপির রাজনৈকি পরীক্ষিত মেধাবী, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে অযোগ্য ও আওয়ামী লীগের ডামী নির্বাচনে সহায়তাকারী ব্যক্তিদের পদ-পদবী প্রদান করা হয়। যা দলের জন্য আগামী আন্দোলন সংগ্রামকে দুর্বল করবে। তাই এই নিয়ম বর্হিভূত কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যাখান করছি। সেইসাথে আওয়ামী লীগের চড় ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী অবৈধ ও নিয়ম বির্হভূত ভাবে দ্বায়ত্বিপাওয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনকে অবাঞ্চতি ঘোষাণা করছি।
এ সময় রুকুনুজ্জামান খান রুকু ও আতিকুজ্জামান জাপান সহ আহবায়ক কমটিরি উপস্থতি সদস্যবৃন্দ অবধৈ ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারবকে বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, শহিদুল ইসলাম সুইট, মাহমুদুল হাসান মধু, আব্দুস ছাত্তার, মঞ্জু, উপজেলা সৈনিকদলের সভাপতি পাভেল রহমান, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।