মানিকগঞ্জের দৌলতপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি এম এস ,এএফডব্লিউসি,পিএসসি, এমফিল, প্রকল্প পরিচালক আইভিইএ প্রকল্প( দ্বিতীয় পর্যায়), জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ , জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আমিনুর রহমান মিয়া । স্বাগত বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য,উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুর রহমান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম,প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪