সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আরইআরএমপি-৩ প্রকল্পের চেক হস্তান্তর

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) এর নারী কর্মীদের মাঝে চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক হস্তান্তর ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুঁইয়া (মুক্তা) প্রধান অতিথি হিসেবে নারী কর্মীদের আত্মকর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোর্শেদ(মানিক), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লুৎফা বেগম প্রমুখ। এসময় প্রধান অতিথি ৬০ জন নারী কর্মীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রায় ৭২ লাখ টাকার চেক হস্তান্তর সহ সনদ বিতরণ করেন। একই সময়ে উপজেলার ১০ জন দুস্থ অসুস্থ্য ব্যক্তিকে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৩,০০০/- টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও সংসদ সদস্যের প্রতিশ্রুতি পরিবেশ রক্ষা সহ নিরাপদ অক্সিজেন গ্রহণে আটোয়ারীকে সবুজায়ন করতে বৃক্ষ রোপনের অংশ হিসেবে উপজেলার ১৪৬ টি মসজিদে নিম গাছের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গাছের চারাগুলো ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের হাতে তুলে দেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া(মুক্তা)। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।