সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীর শিক্ষকের নৃশংস হত্যাকান্ডের বিচার দাবীতে আটোয়ারীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর অধিনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নীলফামারী সদর উপজেলার শিক্ষক ক্বারী মোঃ আবুল হোসেনকে নৃশংসভাবে হত্যাকান্ডের বিচারের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা কমিটির আহবানে মঙ্গলবার ( ১৬ জুলাই) সকালে আটোয়ারী উপজেলায় এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্ব্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান, সদস্য মোঃ রুহুল আমিন, মোঃ নূর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত ১ জুলাই ক্বারী আবুল হোসেন প্রতিদিনের ন্যায় সকাল বেলা তার শিক্ষ্ াকেন্দ্রে যাওয়ার পথে দুর্বৃত্তরা এলাপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত ৬ জুলাই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বক্তারা বলেন, এমন ঘটনার যেন পুণরাবৃত্তি না হয় সেজন্য প্রকৃত হত্যাকারীকে বের করে আইনের আওতায় এনে সব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আলোচনা শেষে মরহুম আবুল হোসেনের আত্মার শান্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আইনুল হক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।