সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রাণ গেল ছাত্রলীগ নেতার 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মানিকগঞ্জের শিবালয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত হয়ে ছাত্রলীগ নেতা ডি এল রাকিব মোল্লা(২৭) সোমবার (১৫ জুলাই) দুপুরে  ঢাকা মেডিকেলে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন রাকিব শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পদক ছিলেন। সে উপজেলার দশচিড়া গ্রামের সাইদুর রহমান লাভলু মোল্লার ছেলে।

সরজমিনে যেয়ে জানা যায়, গত ৭ জুলাই পূর্ব শত্রুতার জেরে ২৫/৩০ জন লোক দেশী অস্ত্র দিয়ে রাকিবের উপর  হামলা চালায় এতে  মারাত্মক  আহত হয়।

উপজেলার দশচিড়া খেলার মাঠের নিকট রাকিবসহ অপর তিন বন্ধুর উপর হামলা চালানো হয়। এসময় রাকিবের বন্ধুরা  পালিয়ে গেলেও  ধারালো অস্ত্রের আঘাতে রাকিব গুরুত্বর আহত হয়।  মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে রিফাড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন , এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি । হামলা ও মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।