সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুর ত্রাণের জন্য গলা পানিতে বানভাসী মানুষ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নৌকা দেখলেই ত্রানের জন্য গলা পানিতে ছুটে আসছেন জামালপুরের ইসলামপুরের বানভাষী মানুষ। চলতি বন্যায় যমুনার পানি বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এতে বন্যা কবলিত জেলা জামালপুরের ইসলামপুর উপজেলার আটটি ইউনিয়ন বন্যা দেখা দিয়েছে।

সরকারিভাবে বন্যা কবলিত পরিবারের সংখ্যা ১৫ হাজার তিনটি এবং বানভাসী মানুষের সংখ্যা ৭৫ হাজার ১৮ জন। আর এ সকল বানভাসী পরিবার ও মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়েছে ১৭০ টন চাল। যা বানভাসী মানুষের জন্য অপ্রতুল। তবে বাস্তবে বানভাসী মানুষের সংখ্যা ২ লাখের অধিক বলে জানান বিভিন্ন সূত্র।

উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, তার ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। তার হিসাব মতে ইউনিয়নে বানভাসীর সংখ্যা অন্তত ৬০ হাজার।

তিনি বলেন, ২০ টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ পেয়েছি। যেটি বানভাসীদের মাঝে বিতরণে চরম হিমশিম খেতে হয়েছে আমাকে।

সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, তার ইউনিয়নটি যমুনার বুকে। তাই সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ে তিন হাজার পরিবারের ৩০ হাজার মানুষ। ত্রাণ হিসেবে সরকারিভাবে বরাদ্দ পেয়েছি মাত্র ১১ টন চাল। ৩০ হাজার মানুষের মধ্যে ১১ টন চাল বিতরণ কষ্টকর বলে জানান তিনি। তবে তিনি বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে ২০০ প্যাকেট এবং ইসলামী রিলিফের পক্ষ থেকে কিছু ত্রাণ পাওয়ায় একটু না স্বস্তির মধ্যে আছি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ইসলামপুর উপজেলার বানভাসী মানুষের জন্য ১৭০ মেট্রিক টন ত্রাণের বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে বরাদ্দের ১৬০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। আরো ১০ টন হাতে রয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলাম জানান, জরুরি অবস্থা মোকাবেলার জন্য ১০ মেট্রিক টন চাল হাতে রাখা হয়েছে। পাশাপাশি ২০ মেট্রিক চাল এবং এক হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা জেলা প্রশাসনে পাঠানো হয়েছে ।

এদিকে ‘প্রিয় ইসলামপুর’ এর ব্যানারে চিনাডুলী ইউনিয়নে ত্রাণ বিতরণ করতে গেলে ত্রাণ না পেয়ে গলা পানিতে নেমে আসে বানভাসীরা’।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।