সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

লামা খাল থেকে উপজাতি যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুলাই, ২০২৪
বান্দরবানের লামা উপজেলার লামা খাল থেকে এমংচিং মারমা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। রোববার (১৪ জুলাই) সকালে উপজেলার রুপসী পাড়া এলাকার লামা খাল থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।
লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিং প্রু মারমা বলেন, পানি কমে যাওয়ার কারণে গতকাল বিকেলে তিন বন্ধু লামা খালে মাছ ধরতে গিয়েছিলেন। ভদ্রসেন পাড়ার দিকে খালে নেমে মাছ ধরার সময় এমংচিং মারমা অসুস্থবোধ করেন। এসময় অন্য দুই বন্ধু তাকে নদীঘাটে রেখে চলে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি আর বাড়িতে আসেননি। এতে বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে আজ সকালে লামা খাল থেকে এমংচিং মারমার মরদেহ স্থানীয় পাড়ার লোকজনে উদ্ধার করেন।
বিয়ষটি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ বলেন,এমংচিং মারমা রুপসী পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অংহ্লা পাড়া এলাকার  অংথুইচিং মারমার ছেলে।
তিনি আরও ওসি বলেন, সকালে লামা খাল থেকে এক যুবকের মরদেহ স্থানীয় লোকজন উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।