সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগর চিকিৎসকদের যোগসাজশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট বাণিজ্য

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুলাই, ২০২৪
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের যোগসাজশে নওয়াপাড়া হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গলাকাটা টেস্ট বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসাধু ডাক্তারদের নিয়োগকৃত দালালদের দিয়ে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। ফলে, ওইসব দালাল চক্রদের কাজ হল ডাক্তারদের যার যার কমিশন বাণিজ্যের ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পাঠিয়ে বিভিন্ন টেস্ট করিয়ে খেয়ালখুশি মতো গলা কাটা বাণিজ্য করে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ডাক্তারদের বলে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট না করে অন্য কোথাও থেকে টেস্ট করালেই রোগীর উপর নেমে আসে বিভিন্ন হয়রানি। এমনি এক ভুক্তভোগী উপজেলার বুইকরা গ্রামের বিষ খাওয়া রোগী মোঃ সোয়েব আক্তারকে ও তার মা তুলি বেগমকে সোমবার ৮ জুলাই সকালে রক্ত টেস্ট করার কাগজ ধরিয়ে ডাক্তার বাহারুল রোগীকে বলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করে আনবেন এবং ডাক্তারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিয়োজিত দালালের মাধ্যমে রোগীকে রক্ত টেস্ট করাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত টেস্ট করাতে গিয়ে ২০০ টাকার স্থলে ১০০০ টাকার বিল করে আদায় করার অভিযোগ করেছেন ভুক্তভোগী তুলি বেগম। সূত্রে আরোও জানা গেছে ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক একজন পাশ করা ডাক্তার না হয়েও নিজেকে একজন ডাক্তার দাবি করে রোগীদের সাথে করে চলেছেন প্রতারণা।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ডাক্তার বাহারুলকে রক্ত টেস্ট হাসপাতালে থাকতে রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে কেন পাঠালেন এর উত্তরে তিনি বলেন, যেহেতু বিষ খাওয়া রোগী তাই বাহির থেকে রক্ত টেস্ট করতে বলেছি। রোগীদের হয়রানির বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন কোন রোগীকে হয়রানি করা হয়না।
এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এনসি বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এমন অনিয়ম করিনা, আর রোগীর কাছ থেকে ১০০০ টাকা রক্ত টেস্টের বিল নেওয়া হলে সেই রক্ত টেস্টের বিল ১০০০ টাকার বেশি আছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওহিদুজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।