সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই জখম

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুলাই, ২০২৪
সাতক্ষীরায় জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই সহ ২ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকালে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা মাগুরায় ওই ঘটনা ঘটে।
সরেজমিনে মাগুরা এলাকায় গেলে আহত নুর ইসলাম গাজীর ছেলে আক্তারুল গাজী বলেন, ২০ বছর যাবত আমার বাবার পৈত্রিক একটি জমি ভোগদখল করে বসবাস করছি। হঠাৎ আমার আপন চাচা খায়রুল ইসলাম, চাচাতো ভাই ইকরামুল ও আরাফাত আমাদের ভোগদখলকৃত জমি জবর দখল করতে মরিয়া হয়ে ওঠে। এরই সূত্র ধরে গত শুক্রবার বিকালে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতে ধারাল দা, লোহার শ্যাবল ইত্যাদি সঙ্গে নিয়ে আমাদের জমির মধ্যে অনধিকার প্রবেশ করে।আমাদের বসতভিটার জমি জবর দখলের উদ্দেশ্যে জমিতে নারিকেল গাছের চারা রোপন করে। ওই সময় আমার বাবা নুর ইসলাম গাজী ও আমি তাদের বাধা দিতে গেলে তারা হাতে বাঁশের লাঠি ও লোহার শ্যাবল দিয়ে আমাদের বেধড়ক মারপিট করে গুরুত্বর নীলাফোলা ও রক্তাক্ত জখম করে। তাদের মারপিটে আমার বাবার বুক ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার আরেক চাচা মারামারি থেকাতে গেলেও তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত, নূর ইসলাম বলেন,আমার আপন ছোট ভাই খায়রুল ইসলাম  ও তার ছেলেরা মিলে আমাদের মারধর করল। আপন ছোট ভাই আমার আমি তাদের কিছু বলিনি। আমি মারাত্মক ভাবে জখম হয়েছি। আমাকে হত্যার উদ্দেশ্য করে তারা পরিকল্পিত ভাবে আমার সহ আমার সন্তানদের মারধর করে। এলাকার মানুষ সবাই দেখেছে কে অন্যায় করেছে, কারা দোষী।
 আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ধারাল দা উঁচু করে আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা আমাদের আহত অবস্থায়  উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসা  শেষে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে  সাতক্ষীরা সদর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি যাতে সুষ্ঠু বিচার হতে পারি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অপরদিকে জমি জবর  দখলে আসা খাইরুল ইসলামের পক্ষেও  (নুর ইসলামের বিরুদ্ধে) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা যায়।
উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযোগ তদন্ত কর্মকর্তারা জানান, আপন দুই ভাইয়ের ভিতরে জমি নিয়ে বিরোধ চলছে,সেই  বিরোধ কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সদর থানায় উভয়পক্ষই  অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি প্রকৃত দোষীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।