লামা পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের ১,২ ও ৪ ওয়ার্ড এর সম্মেলন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ এর (২য় তলায়) বর্ণিত সংগঠনের আয়োজনে লামা উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ তসলিম উদ্দীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আ. লীগের সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক,দপ্তর সম্পাদক আজহা ত্রিপুরা,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু দাউদ, সম্পাদক মোঃ সোয়াইব, ৪ নং ওয়ার্ড এর সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনসহ অনেকেই।
পরে সবার সম্মতিতে আগামী (৩) তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে লামা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের নতুন কমিটিতে সভাপতি পদে হেদায়েত উল্লাহ (পেন্জু), সম্পাদক ইচা মং মার্মা ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ।
লামা পৌর ২ নং ওয়ার্ড মৎস্যজীবি লীগের নতুন সভাপতি মোঃ সোহেল,সম্পাদক আবু ছিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া। এবং
পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবি লীগের নতুন কমিটিতে সভাপতি পদে মহি উদ্দিন, সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।