সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
মানিকগঞ্জে পবিত্র আশুরা উদযাপন ও শোক মিছিল উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়। বৃহস্পতিবার (১০জুলাই) দুপরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরিফের আয়োজনে। মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিয়ে গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরিফের খাদেম শাহ আরিফুর রহমান বাবু ও শাহ শাহজাদা রহমান বাঁধন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরিফের উদ্যোগে মানিকগঞ্জ শহরের শোক মিছিল বের করা হয়। ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ীর উদ্যোগে বের হওয়া শোক মিছিলে মানিকগঞ্জসহ আশপাশের ভক্ত-অনুসারীরা অংশ গ্রহণ করে।শোক মিছিল  মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে বিকেলে উপস্থিত হয়। এরপর  মাগরিবের নামাজ আদায় করেন ভক্ত-অনুসারীরা। ইমাম হোসেন (আঃ) ও কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।