বাংলাদেশ স্কাউটস দিনাজপুর সদর উপজেলা ও দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় দিনব্যাপি কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই সকালে বিখ্যাত গৌর-এ-শহীদ বড় ময়দানে (বড় মাঠ) কাব হলিডের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, জেলা কমিশনার মোঃ মাতলুবুল মামুন, জেলা সম্পাদক মোঃ আনিসুজ্জামান মিলন, জেলা রোভার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা কমিশনার বুনু বিশ্বাস, উপজেলা সম্পাদক হিরন্ময় দত্ত, জেলা সহকারি কমিশনার সাবিনা ইয়াসমিন, জেলা যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দিকী, জেলা কাব লিডার মোঃ আব্দুল মান্নান, জেলা স্কাউট লিডার মশিহুর রহমান, উপজেলা কাব লিডার মোঃ জিল্লুর রহমান ও অংশগ্রহণকারী ইউনিটের লিডারসহ দিনাজপুর জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কাউটারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সহকারি পরিচালক মোঃ সৈকত হোসেন। দিনাজপুর জেলার উপজেলাসমূহ থেকে নির্বাচিত কাব ইউনিটের প্রায় ৪০০ জন কাব স্কাউট ও স্কাউটার কাব এতে অংশগ্রহণ করে। বিকেলে কাব হলিডে পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। সারাদিনের এ কার্যক্রমে কাবেরা আনন্দঘন পরিবেশে নানান দক্ষতা উন্নয়ন ও কাব স্কাউটিংয়ের প্রোগ্রাম নির্ভর কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
দিনাজপুরে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪