সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় কৃষি প্রণোদনা কর্মসূচীর বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
লামা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।
এই কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় লামা উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক -কৃষানীর প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল উফশী রোপা আমন (আউশী) ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি পাচ্ছেন।
লামার সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে ও লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুজ্জামান এর স্বাগত বক্তব্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, সোলতানা নাজমা,উপজেলা মৎস্য অফিসার আবদুল্লাহ-হিল-মারুফ,প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ শাহরিয়ার বিন গিয়াস,লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়িয়া,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজীৎ বড়ুয়া,কৃষক-কৃষাণীসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
 তিনি আরও বলেন, জাতির পিতা কখনও কারও মুখাপেক্ষী ছিলেন না, এমনকি স্বাধীনতা অর্জন পরবর্তী দেশের ভঙ্গুর অবস্থার সময়ও তিনি পরনির্ভরশীল হতে চান নি, বঙ্গবন্ধু জানতেন তার দেশের মাটিতে সোনা ফলে, তাই তিনি যেমন কৃষি ও কৃষককে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান কষি বান্ধব সরকারও বঙ্গবন্ধুর কাক্ষিত সোনার বাংলা গড়তে কৃষি ও কৃষককে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।