সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সদর ইউনিয়ন চেয়ারম্যানের নিজ বাসভবনে উৎসবমুখর পরিবেশে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আ.লীগের সকল নেতাকর্মীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপির পরামর্শক্রমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা সহ ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করা এবং ইউনিয়ন সম্মেলন সফল করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ সভাপতি আবুল কাশেম মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. আরশেদ হোসেন চঞ্চল, সদস্য হামিদুল হক লালন, আতিকুর রহমান লিল্টু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ, নজরুল ইসলাম লিটন, মোকনা ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক ও অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।