সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
“অর্ন্তভুক্তিমুলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই, ২০২৪ ইং,) সকাল সাড়ে ১০টায় সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এম.দিদারুল আলমের  সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নবাগত সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় প্রদীপ কান্তি দাশ, সোলতানা নাজমা। আরও মেডিকেল অফিসার ডাঃ বাপ্পী মার্মা,ডাঃ শহিদুল ইসলাম, সহকারি পরিবার পরিকল্পনা অফিসার সামশুন নাহার লিপি প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে আট ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।