দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আজ মঙ্গলবার সময়ঃ ৯ঃ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠান শুরু হয়।স্থান কালেক্টরেট জামে মসজিদ (২য় তলা) মানিকগঞ্জ। সমাপনী অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন শিক্ষক,লক্ষীপুরা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিবালয়, মানিকগঞ্জ। স্বাগত বক্তব্য পেশ করেনঃজনাব মোঃ হাবিবুর রহমান ফিল্ড অফিসার,ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ। উক্ত সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানেঃপ্রধান অতিথির বক্তব্য পেশ করেন জনাব মোঃ আব্দুস সবুর প্রকল্প পরিচালক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও শীর্ষক প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেনঃ জনাব মোঃ তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিকগঞ্জ। উক্ত অনুষ্ঠানেঃ সভাপতির বক্তব্য পেশ করেন-জনাব মোঃ হারেস সিনহাউপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা।
সঞ্চালনায়ঃ জনাব মাওলানা আশরাফুল আলম মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জশিক্ষন- শিখন পদ্ধতি, জড়তা দূরীকরণ কি, কিভাবে লিখুন জড়তা দূরীকরণ করা যায় ।
প্রশিক্ষকঃজনাব সেলিনা আক্তার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিকগঞ্জ। সর্বশেষঃ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।