সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুলাই, ২০২৪

সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মহাসড়কে লোড-আনলোড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এসময় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে- নওয়াপাড়া শহর যানজটমুক্ত রাখতে মহাসড়কে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লোড-আনলোড কাজ বন্ধ রাখা, বালু-কয়লা ও মাটি বহন করার সময় তা ঢেকে বহন করা, সড়ক পথে চাঁদাবাজি বন্ধ করা, নিত্যপণ্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, মাদকপ্রবন এলাকায় অভিযান ও চিহ্নিত মাদক কারবারিদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ, হাইওয়ে থানার ওসি, সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে উল্লেখিত নেতৃবৃন্দের উপস্থিতিতে একই মিলনায়তনে ভৈরব নদ রক্ষায় করণীয়, বালু ও কয়লা ব্যবস্থাপনার বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।