সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার সহ ফাসিঁর দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুলাই, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নিরীহ কৃষক আঃ হেলিম (৬৫) হত্যাকান্ডের আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক ফাসিঁর দাবী জানিয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার। একই সাথে মামলার বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া সহ হত্যা মামলার ২নং আসামী হাদিস মিয়া ও ৩নং আসামী আলম মিয়াকে মামলার চার্জশীট থেকে নাম বাদ দেওয়ার পায়তারার অভিযোগ তুলে ধরেন। বুধবার (১০ই জুলাই) উক্ত হত্যা মামলার বাদী, পরিবার ও এলাকাবাসীর আয়োজনে নান্দাইল প্রেসকাব চত্বরে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মামলার বাদী আবু বক্কর সিদ্দিক শাহিনের লিখিত বক্তব্য পাঠ করেন। উক্ত হত্যা মামলার সুবিচারের জন্য ময়মনসিংহ পুলিশ সুপার সহ যথাযথ উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাদীর পরিবার ও এলাকাবাসী। আসামী ও আসামীর লোকজনের ভয়ে মামলার বাদী ও বাদীর পরিবার বর্তমান বাড়ি ছাড়া। উল্লেখ্য গত ০৮ ডিসেম্বর/২৩ইং সকালে পুর্ব শত্রুতার জেরে হত্যা মামলার ১নং আসামী বুলবুল মিয়া (৩৫), হাদিস মিয়া (৪৭) ও আলম মিয়া (২২) সহ অজ্ঞানামা আরও ২/৩জন আসামী পূর্বপরিকল্পিতভাবে নীরিহ কৃষক আঃ হেলিম’কে ঝাউগড়া গ্রামে নরসুন্দা নদীর কিনারায় ধানের বীজতলায় একা পেয়ে নির্মমভাবে হত্যা করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।