সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুলাই, ২০২৪
মানিকগঞ্জের সদর ঐতিহ্যবাহী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক পরীক্ষার্থী পরীক্ষার ফি ও বেতন দিতে না পারায় পরীক্ষার রুম থেকে বেড় করে দেওয়ার অভিযোগ  প্রধান শিক্ষক রেজাউল করিম বিরুদ্ধে ।পরে ইউএনওর সহযোগিতায়  পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থী।
জানাগেছে – নবম শ্রেণীর শিক্ষার্থী সোহানা আক্তার ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসলে স্কুলের প্রধান শিক্ষক তার কাছে বেতন ও পরীক্ষার ফিস পরিশোধ করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে বলে । মেয়েটা টাকা  দিতে না পারায় মেয়েটাকে পরীক্ষার হল থেকে বের করে দেয় ।পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় ।পরে মেয়ের চাচা চাঁন মিয়া মেয়েটা নিয়ে  উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে বিস্তারিত খুলে বললে ২ঘন্টা ২০ মিনিট পর মেয়েটাকে পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করে দেন নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
এবিষয়ে মেয়ের চাচা চাঁন মিয়া বলেন আমার ভাই দিন মজুর এবং হত দরিদ্র,সময়তে চাউল থাকেনা আমি মাঝে মধ্যে সহ যোগিতা করি ।এর পর আমার ভাই ও ভাবী দুই জনই অসুস্থ অপেরেশনের রোগী। কোন মত সংসার চলে তাদের ।
আমার ভাজতী দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে  মূল্যায়ন পরীক্ষা দিতে গেলে স্কুলে ২৬ শ টাকা বকেয়া থাকায় হেড মাস্টার রেজাউল করিম তাঁকে পরীক্ষার হল থেকে বেড় করে দেয় । পরে আমার ভাজতীকে নিয়ে ইউএনও স্যারের কাছে গেলে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন ।দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কাছে কথা বললে সাংবাদিকদের ভূলবাল বুঝিয়ে ফোন কেটে দেয় । এবং সে বলে পূর্বের পরীক্ষা না দেওয়ায় তাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে।এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন পরীক্ষার্থী সোহানা  আমার কাছে এসেছিল হেড মাস্টার তাকে বের করে দিয়েছে আমাকে বলেছে পরে আমি হেড মাস্টারকে বলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি শুনেছি মেয়েটির বাবা খুবই অসহায় দরিদ্র আমি যতটুকু পারি তাকে সহযোগিতা করব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।