সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে মোহনপুর ইউনিয়ন বিজয়ী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) চূড়ান্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহনপুর ইউনিয়নের ২ টিম জয়লাভ করেছে।
সোমবার ৮ জুলাই বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মো: লতিফুর রহমান।
খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব জাকারিয়া জাকা ও অতিথিবৃন্দ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন   এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।
ফাইনাল খেলায় মোহনপুর ইউনিয়ন (অনুর্ধ্ব১৭)  বালক দল ২ – ০ গোলে সুজালপুর ইউনিয়নকে পরাজিত করে এবং বালিকা দল ট্রাইবেকারে মরিচা ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করে জয়লাভ করে জয়ের ব্যাপারে মোহনপুর ইউনিয়নের কোচ মারুফ হাসান রনি বলেন, এই জয় আমার একার না এই জয় পুরো মোহনপুর বাসীর। এখন ফুটবলে সহ অন্যান্য খেলায় মোহনপুর ইউনিয়ন উপজেলা সেরা আমি ইউনিয়ন ও উপজেলাবাসীর  সকলের কাছে দোয়া চাই। এবং আমি বিশ্বাস করি আমাদের ২ টিম জেলা পর্যায়ে  জয়লাভ করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।