সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে আরও এক নবজাতক উদ্ধার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে মাছ ধরতে গিয়ে সদ্যভূমিষ্ঠ এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে থেকে কাজী রবিন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক ওই নবজাতক কন্যাসন্তানটি উদ্ধার করেন।
নবজাতকটি বর্তমানে উপজেলার হাবলা ইউনিয়নের পশ্চিম পৌলী এলাকার বাসিন্দা কাজী রবিন ও তার স্ত্রী মিম আক্তারের তত্ত্বাবধায়নে রয়েছে।
জানা যায়, অটোরিকশা চালক কাজী রবিন সোমবার রাতে মাছ ধরতে গিয়ে পশ্চিম পৌলী তালুকদার বাড়ি এলাকায় মসজিদের সামনে হঠাৎ করে কান্নার শব্দ পান। এসময় তিনি শপিং ব্যাগের ভেতরে ওই নবজাতকটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের খবর দিয়ে তাদের উপস্থিতিতে নবজাতকটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর রাতেই বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানানো হয়। পরে উজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ে বিষয়টি অবগত করা হয়। এরপর ওই নবজাতকটিকে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘মাছ ধরতে গিয়ে অটোরিকশা চালক রবিন ওই নবজাতকটি পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয় ও সমাজসেবা কার্যালয়ে কথা বলে নবজাতকটিকে রবিন ও তার স্ত্রীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান বলেন, ‘নবজাতকটিকে জেলা সমাজসেবা কার্যালয়ের জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা প্রশাসক মহোদয় নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।’
প্রসঙ্গত, এরআগে গত ৩ জুলাই সকালে একই উপজেলার কাশিল মধ্যপাড়া এলাকার প্রবাসী ছাত্তার মিয়ার বাড়ির গোসলখানা ও টয়লেটের পাশ থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতক পুত্রসন্তান উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।