সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
যশোরের অভয়নগরে সোহেল মোল্লা(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত সোহেল আজ দুপুরে সুপারি গাছ কাটতে গেলে ওই সুপারি গাছে বিদ্যুৎতায়িত হয়ে তিনি ঘটনা স্থানেই মৃত্যুবরণ করেন। এবিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন বলেন, নিহত সোহেল আমার চাচাতো ভাই এর ছেলে, আমি মামলার কাজ আদালতে ছিলাম, ঘটনা শুনে খুবই কষ্ট হচ্ছে। নিহত সোহেল পুড়াখালী গ্রামের মৃত ওমর মোল্লার ছেলে। এবিষয়ে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই দুঃখ জনক। ঘটনা তদন্ত করা হচ্ছে, তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোহেলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।