সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বাড়ি লুট করতে দুষ্কৃতকারীদের হানা,থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

যশোরের অভয়নগরে উজ্জ্বল মোড়ল(৪২) নামের এক ফল ব্যবসায়ীদের বাড়িতে দুষ্কৃতকারীরা বাড়ি লুট করার উদ্দেশ্য হানা দিয়ে বাড়ির গেট ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলার লক্ষিপুর গ্রামের মৃত- ইসমাইল মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল বাদি হয়ে অভয়নগর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার ৭ জুলাই দিবাগত রাত আনুঃ ১২.৪০ মিনিটের সময় উপজেলার লক্ষীপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী উজ্জ্বল একজন ফল ব্যবসায়ী, ঘটনার রাতে তার বাড়িতে ব্যবসার ১ লাখ ৮০ হাজার টাকা সেই টাকা লুট করার উদ্দেশ‍্যে আসামিরা ভুক্তভোগীকে বাহির থেকে ডাকাডাকি করে।  সরল মনে ভুক্তভোগী উজ্জ্বল গেট খুলে বাড়ির বাহিরে আসিলে আসামিরা তাকে আটকে রেখে বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগীকে মারপিট করে। ভুক্তভোগী কৌশলে বাড়ির মধ্যে ঢুকে গেট আটকিয়ে তার স্ত্রীসহ চিৎকার করতে থাকে এবং জরুরি সেবা ৯৯৯ নং এ ফোন করে। এমতাবস্থায় স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা গেট ভাংচুর চালিয়ে ভুক্তভোগীকে হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী অভিযোগ যাদের বিরুদ্ধে করেছেন তারা হল উপজেলার লক্ষীপুর গ্রামের ফারুক মল্লিকের ছেলে সুজন মল্লিক(২২), একই এলাকার আবু বক্কার মোল্লার ছেলে রুবেল(৩৮), রুবেলের ছেলে তামিম(১৯)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত সূজন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব‍্যবসাসহ পুলিশের সোর্স হিসাবে কাজ করে। পুলিশ সঠিক তদন্ত করলে তার সকল অপকর্মের সত‍্যতা মিলবে।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।