সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে পূর্ব  শত্রুতার জেরে প্রাণ গেল যুবকের 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুলাই, ২০২৪

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াল গ্রামের  আব্দুল খালেকের ছেলে মোঃ ঝন্টু মিয়া (২৫) পূর্ব শত্রুতার জের ধরে  বেধরক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে(৮ জুলাই) সোমবার বেলা ১ টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ  (ওসি) সুমন কুমার আদিত্য।স্থানিয় সূত্রে জানা যায়  ঝন্টু মিয়া গতকাল রোববার সন্ধ্যার পরে কলিয়া বাজার থেকে বাড়িতে  আরছিলেন।গ্রামের ঈদগা মাঠের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জাকিরের ছেলে জাহিদ (২১) ও তার ৯/১০ জন সহযোগীরা মিলে বেধরক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিদ্দিকুর রহমান বলেন, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে জাহিদ ও তার ৯/১০ জন সহযোগী মিলে মো. ঝন্টুকে লাঠিপেটা করে হত্যা করে বলে শুনেছি। পরে গ্রামের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝন্টুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহত ঝন্টুর প্রতিবেশিরা বলেন, আজ থেকে মাস দেড়েক আগে ঝন্টুদের বাড়ির সামনের রাস্তা নষ্ট করে মাটি বোঝাই ট্রাক্টর চলানোর কারণে জাহিদের সঙ্গে কথাকাটাকাটি হয়।  সেই   শত্রুতার যে ধরে এই ঘটনা ঘটায়াছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ  (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ময়নাতদন্তের জন্য ঝন্টুর মৃতদেহ  কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।