সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগর উপজেলা বিএনপির আহবায়ককে অব্যাহতি, ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জুলাই, ২০২৪
সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা এবং জেলা বিএনপির নির্দেশনা অমান্য করার অপরাধে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। একই বিজ্ঞপ্তিতে রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেনকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৮ জুন) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপরাধে উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। আর ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়া এবং সংগঠনের নিয়ম পরিপন্থী কর্মকান্ড করায় উপজেলা বিএনপির আহবায়ক রুকুনুজ্জামান খান রুকুকে জেলা বিএনপি থেকে সতর্ক করা হয়েছিল।
জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা ও নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক রুকুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যুগ্ম আহ্বায়ক মোসারবকে রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।