সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে আতঙ্ক পৌরবাসী 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুলাই, ২০২৪
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলা বেওয়ারিশ   কুকুরের কামড়ে আহত ৬০ রবিবার (৭জুলাই) সকাল  ১১টা থেকে মানিকগঞ্জের উত্তর ও পশ্চিম সেওতা, পশ্চিম দাশড়া, বেউথাসহ বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন মানুষকে কুকুরে কামড়িয়েছে।  তাঁদের শরীরের পা, হাত, মুখসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কুকুরের কামড়ে জখম হয়েছে। এখনও পাগলা কুকুর গুলোকে স্থানীয়রা মারতে পারেনি। স্থানীয়রা জানায় এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভা এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।
মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা,দাশড়া ও বেউথা এলাকার চান মিয়া, রায়হান, পাখি. ফরিদা, ইমদাদুল, অনিক, জাকারিয়া, লিপি, আলী হোসেন, ওমর কাজী, সিয়াম, সুজন, মোর্শেদা, ইলিয়াস খান, আনোয়ার, ননী মিয়া, বেদানা, তাসিমসহ কুকুরে কামড়ানো আহত রোগীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তাঁদের হাত, পাসহ শরীরের অন্যান্য জায়গায় কামড় বসিয়ে দেয়। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল। একটির রঙ কালো অপরটির সাদা।মানিকগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিউলী আক্তার জানান, বেলা ২টা পর্যন্ত ৬০ জন রোগীকে এণ্টি রেবিস ভ্যাকসিন ও আরআইজি ভ্যাকসিন দেয়া হয়।মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী চলনবিলের আলোকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্কে অবগত হয়েছে তিনি অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় এসে সবার সাথে মতবিনিময়ের মাধ্যমে এবিষয়ে একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। মানিকগঞ্জ ২৫০শস্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন বলেন ভ্যাকসিনের কোন সংকট নেই বেওয়ারিশ  কুকুর থেকে দূরে থাকতে  হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।