সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জের প্রতিবন্ধী নুরি আক্তারের পাশে জেলা প্রশাসক শাকিল আহমেদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুলাই, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে অসহায় শারীরিক প্রতিবন্ধী নুরি আক্তার (২৫) কে একটি হুইল চেয়ার উপহার দিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। নুরী আক্তার উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের মোঃ নজু মিয়ার মেয়ে।
রবিবার সকালে নুরি আক্তারের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ারটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।

নুরি আক্তার জানায়, প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরা করতে খুবই সমস্যায় পড়তে হয়। এ কারণে একটি হুইল চেয়ারের কথা অনেককে বলেছি। কিন্তু কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। বিষয়টি জেলা প্রশাসকের নজরে নিয়ে আসায় তিনি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেণ। এতে আমি ও আমার পরিবার খুব খুশি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, চেয়ারম্যান মোঃ শাহীনুুর ইসলাম চৌধুরী, গণম্যাধ্যম কর্মী মোঃ জাকির হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।