সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নির্বাচন ২৬ জুলাই

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুলাই, ২০২৪
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির মতবিনিময় ও প্রস্তুতি সভা ৬ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর পুরালেনের সমবায় ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা শাখার আহবায়ক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রস্তুতি ও মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী শনিবার (৬ জুলাই) বিকাল ৫টায় সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভার প্রস্তাবে নির্বাচন কমিশনার হিসেবে অত্র সংগঠনের উপদেষ্টা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, এডভোকেট মামুনুর রশীদ সহ মোট ৩ জনকে নির্বাচিত করা হয়। প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় উক্ত সংগঠনকে আরো শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন খুবই জরুরী।
আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ হোসাইন কবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, যুগ্ম আহবায়ক এম ইজাজুল হক ইজাজ, সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম জহুরুল ইসলাম, সাবেক সহ সভাপতি বিষু দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, আহবায়ক কমিটির সদস্য শাহারুল ইসলাম মন্ডল, সাবেক সহ সম্পাদক আব্দুল মুক্তাদির, সাবেক দপ্তর সম্পাদক শহিদ আহমদ খান সাবের, আহবায়ক কমিটির সদস্য নুরুল আমীন খান, প্রভাষক সুলাইমান হোসাইন খান, গোলজার হোসেন নেছার, মোঃ সেলিম আহমদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।