সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুলাই, ২০২৪
“মাদক চাইনা খেলতে চাই, আমাদের মাঠ আমাদের অধিকার” এই স্লোগানকে সামনে নিয়ে বেনাপোল স্থলবন্দরে খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বড় আঁচড়া গ্রামবাসী।
 
শনিবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। 
 
বেনাপোল পৌরসভার কাউন্সিলর কামাল হোসেনের নেতৃত্বে এসময় মানববন্ধন ও সমাবেশে  
বড় আঁচড়া গ্রামবাসী সহ কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
মানববন্ধন ও সমাবেশে এসময় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি পূর্বে ১২ বিঘা জমি নিয়ে খেলার মাঠ ছিলো। বাস টার্মিনাল করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে এবং মাঠের পরিবর্তে মাঠ দেওয়ার আশ্বাস দেয়।
 
দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত খেলার মাঠ ফিরিয়ে না দেওয়ায় বর্তমান প্রজন্ম কোন খেলাধূলা করতে না পেরে মাদক সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। 
 
অতি সত্তর যদি এখানে একটি খেলার মাঠ না দেওয়া হয় তাহলে বর্তমান প্রজন্ম আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যশোর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন বেনাপোল বাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।