সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ৫০জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুলাই, ২০২৪

যশোরের অভয়নগরে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় দরিদ্র দুস্ত ৫০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মনু এন্টারপ্রাইজ মনিরামপুর যশোর। শনিবার (৬ জুলাই) সকালে নওয়াপাড়া নূরবাগ জেলা পরিষদের নির্মানাধীন ভবনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।  এসময় ৫০ জন অসহায় দুস্ত মহিলাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন মহিলাদের হাতে তুলে দেন। যশোর জেলা পরিষদের সন্মানিত সদস্য আব্দুর রউফ মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন, মনু এন্টারপ্রাইজের পরিচালক মনু মিয়া, ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য মোল্লা মাসুদ রানা, সাবেক ইউপি সদস্য ইকবল হোসেন, প্রেমবাগ ইউনিয়নের পরিষদের মহিলা ইউপি সদস্য নাজমা খাতুন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।