সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে অটোচালক হত্যা মামলার আসামীদের গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় গ্রামের নীরিহ অটোচালক আবুল কাশেম হত্যা মামলার আসামীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার চরলক্ষীদিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে নান্দাইল টু ত্রিশাল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এছাড়া অত্র মাদ্রাসা ময়দানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত খুনের সাথে জড়িত এফআইআর’ভূক্ত ১০জন আসামী সহ অজ্ঞাতনামা সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি বাদী পরিবারের নিরাপত্তার দাবীর জানানো হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আবুল কাশেমের পুত্র মামলার বাদী হিমেল, সাইফুল ইসলাম, রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ। এসময় নিহতের পরিবার-পরিজন, এলাকাবাসী ও নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২শে জুন/২৪ইং মামলার ১নং আসামী রফিকুল ইসলাম রবি’র নেতৃত্বে অন্যান্য আসামীরা অটো চালক আবুল কাসেম (৪০) এর উপর নির্মমভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে ২৩ জুন/২৪ইং রাতে আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।