সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নওগাঁর রাণীনগরে এক বিঘার একটি পুুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারা গ্রামের মসপুকুর এলাকায় মজিবর রহমানের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষী মজিবর।

পুকুর মালিক মজিবর রহমান জানান, গ্রামের পাশে মসপুকুর এলাকায় নিজের প্রায় এক বিঘার একটি পুকুরে রেনু পোনা ও শিং মাছ সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ চাষ করে আসছিল। মাছগুলো  বড়ও হয়েছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছে খাবার দিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বুধবার সকালে খবর পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে। খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে দুর্বৃত্তের দেওয়া বিষে আমার পুকুরের প্রায় ৩ লাক্ষ টাকার মাছ নিধন হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ভুক্তভোগী মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।