সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অগ্রগতি : ২.৯৮ কোটি টাকা নীট মুনাফা অর্জন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুলাই, ২০২৪
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কৃষি খাতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার।প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৭ বছরের লোকসানের কালিমা থেকে মুক্ত হয়ে সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ বার্ষিক হিসাব সমাপনীতে নীট মুনাফা অর্জনসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল আর্থিক সূচকে কাংখিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত লক্ষ্যমাত্রাসমূহ শতভাগ অর্জন করেছে।
রাকাব-কে মুনাফা অর্জনকারী স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই ব্যাংক ব্যবস্থাপনা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য টাইম বাউন্ড এ্যাকশন প্ল্যান প্রণয়ন করেন।এরই ফলশ্রুতিতে ২০২২-২০২৩ অর্থবছরের ২২৪.১৫ কোটি টাকার লোকসান কাটিয়ে সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থ বছরে ২.৯৮ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে, লোকসানী শাখার সংখ্যা গতবছরের ৬০টি থেকে ৪৮টি হ্রাস পেয়ে এবছরে ১২টিতে দাঁড়িয়েছে।
এছাড়া আমানত স্থিতি পূর্ববর্তী বছরের ৬৭৭৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭১৮০ কোটি টাকা, ঋণ স্থিতি ৭৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৮৩৭ কোটি টাকা পক্ষান্তরে শ্রেণীকৃত ঋণ স্থিতি ১৪৩০ কোটি থেকে হ্রাস পেয়ে ১২৪২ কোটি টাকা এবং শ্রেণীকৃত ঋণের হার ১৯ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৬ শতাংশে পৌঁছেছে।
প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রম রাকাব-কে বদলে দেয়ার দৃঢ় প্রত্যয়, নিজস্ব উদ্ভাবিত পোর্টেবল বিজনেস ইন্টেলিজেন্স ‘রাকাব লেন্স’ এর সাহায্যে ব্যাংক ব্যবস্থাপনার প্রাত্যহিক হালনাগাদ তথ্য ভিত্তিক কঠোর মনিটরিং ও সুস্পষ্ট দিক-নির্দেশনার মাধ্যমে এই লালিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে।আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবাসমূহ স্বল্প খরচে দ্রæততার সাথে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে নন-ফান্ডেড আয় বৃদ্ধি পেয়েছে।
রাকাবের গ্রাহকগণ এখন ঘরে বসে ব্যাংক হিসাব খোলা, রাকাব মোবাইল এ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার, নেসকো এবং ওয়াসাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বিল প্রদান, সকল মোবাইল অপারেটরে টপ-আপ, আরটিজিএস, বিইএফটিএনসহ আধুনিক সকল ব্যাংকিং সেবা নির্বিঘ্নে গ্রহণ করছেন।ফলে ধারাবাহিকভাবে রাকাবের ব্যবসায়িক পরিধি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহের সার্বিক সহযোগিতা এবং সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা ও অকুন্ঠ সমর্থনে আজন্ম ক্ষতির গ্লানি মোচন করে নীট মুনাফা অর্জনের এই মহেন্দ্রক্ষণে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর লালিত স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা কৃষি ও কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, আমানত ও ঋণ গ্রাহক, অংশীজন, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অগ্রগতির এই ধারা অব্যাহত রেখে আগামীতে রাকাব-কে একটি মডেল ব্যাংক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।