সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া পৌরসভায় বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেল

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুলাই, ২০২৪

নটেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে শতকোটি টাকার বাজেট ঘোষণা যশোরের অভয়নগরে ২০২৪-২০২৫ অর্থ বছরে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দিয়ে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নওয়াপাড়া পৌরসভা। সোমবার (০১ জুলাই) বিকালে পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবারের বাজেটে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে টেকসই উন্নয়ন, শিক্ষা ও দারিদ্র্য বিমোচন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৯শ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। উন্নয়ন খাতে আয়-ব্যয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট আয় ৯৭ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৯শ ৫০ টাকা। মোট ব্যয় একশ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ৯শ ৩৫ টাকা। সমাপ্তি জের ৮৬ লাখ ৮৮ হাজার ৮শ ৮৫ টাকা। উক্ত বাজেটে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে একশ এক কোটি ৫ লাখ ৩ হাজার ৮শ ৮৫ টাকা।তিনি আরো বলেন, এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে সুপেয় পানি সরবরাহের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ভেতরে গভীর নলকূপ স্থাপনের বিষয়ে পৌরবাসিকে নিরুৎসাহিত করা লক্ষ্যে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক হোল্ডিং ট্যাক্স তুলনামূলকভাবে কম ধরা হয়েছে। যা গত ৫ বছর পূর্বে ২৭ লাখ টাকা ছিল। এ বছর ৫ লাখ টাকা বাড়িয়ে তা ৩৩ লাখ টাকা করা হয়েছে।  সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, হিসাবরক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়, প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ^াস, কাউন্সিলর তানভীর হোসেন তানু, রিজাউল ইসলাম রেজা ফারাজী, আলহাজ¦ মিজানুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন, রাশেদা খানম লিপি, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম মল্লিক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।