সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পাশে বসুন্ধরা শুভসংঘ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০২৪
সংসারে অভাব অনটনে ভাগ্যের চাকা পরিবর্তন করতে স্বপরিবারে ঢাকার নারায়ণগঞ্জে পাড়ি জমান দিনমজুর সহিদ আলী (৩৫)। সেখানে ভাড়ায় চালিত ভ্যানে করে বিভিন্ন মালামাল পরিবহনে ৫ বছর ধরে কাজ করতেন মাসে যা আয় হতো তা দিয়ে বাবা, মা সহ পরিবারের সকল সদস্যের খরচ চালাতো এবং কোন রকম চলতো তার সুখের সংসার।
সহিদ আলী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।
তিনি পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যাক্তি। ভাগ্যের নির্মম পরিহাস প্রতিদিনের মতো পন্য পরিবহনের সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় শিকার হন, এতে তার পা ভেঙ্গে কয়েক খন্ড হয়ে যায়। তখন পরিবারে নেমে আছে অন্ধকার ছায়া। তারপর সাধ্যমত চিকিৎসা করে সহায় সম্বল সর্বস্ব হারিয়ে গ্রাামের বাড়ী চলে আসেন কারণ তার আয় রোজগার বন্ধজ কাজ করার সক্ষমতা নেই এবং গ্রামে শুধু ভিটে মাটি ছাড়া আর কোন জমি নেই।
দুর্ঘটনার পর থেকে চলাচলে সক্ষমতা না থাকায় সহিদ আলী বর্তমানে বাইরে গিৃয়ে কাজও।  ল্কলরতে পারছেন জল।লবনা এবং অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। আয় রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের পড়ালেখা সহ পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারাই কঠিন হয়ে দাড়িয়েছে।
এমন দুর্বিষহ পরিস্থিতিতে সহিদ আলীর পরিবারের পাশে এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে, এক বস্তা চাল, ডাল ২ কেজি, সয়াবিন তৈল ৪ লিটার, আটা ৫ কেজি, পেয়াজ ২কেজি, আলু ৩ কেজি, লবন ১ কেজি, মিষ্টি কুমড়া ১টি, দেশী মুরগী ও নগদ কিছু অর্থ নিয়ে পাশে দাড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।
সহিদ আলী একজন ক্রীড়া প্রেমিক মানুষ ছিলেন। একসময় জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে বেশ পরিচিত ছিলেন। বাংলা, নেপালি, হিন্দি ভাষা দিয়ে বিভিন্ন স্থানে খেলাধুলা হলে ধারাভাষ্য দিতেন। বর্তমানে সংসার ঘানি টানতেই হিমশিম খেতে হচ্ছে।
শুভসংঘের একমাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহযোগীতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে সহিদ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা করাতেই আমি নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে গেছি, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে ,পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমার এক মেয়ে এসএসসি পরীক্ষা দিবে ও আরেক মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে সন্তানদের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এই সংকটতম মুহূর্তে বসুন্ধরা শুভসংঘ আমার পরিবারের পাশে দাড়িয়েছে কখনো ভাবতে পারি নাই তাই তাদের কাছে সারাজীবন চিরকৃতজ্ঞ থাকবো আল্লাহ ওমার ভালো করুক এই দোয়া করি।
এ সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, কলেজ শাখার সহ সভাপতি উম্মে হাবিবা, যুগ্ন সাধারন সম্পাদক শাহারিয়ার কবির,রিংকি আক্তার,লিপি আক্তার,মাহাবুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।