সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত দুই

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ জুন, ২০২৪

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে আনোয়ার (২৭) নামে এক যুবকের মত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও দুইজন। রবিবার বিকালে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত আনোয়ার হোসেন বেলঘড়িয়া গ্রামের আনছারের ছেলে। আর আহত দুইজন একই গ্রামের রাজ্জাক (৩৭) ও ছানাউল্লা (৫৫)। আহত দুইজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লাসহ বেশ কয়েকজন মিলে আনোয়ারের বাড়ির পাশে জায়গা-জমি মাপযোক করছিল। মাপযোক শেষে বিকাল ৪টার দিকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এমতাবস্থায় আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লা তিনজন একসঙ্গে একটি ঘরের নিচে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে আনোয়ার, রাজ্জাক ও ছানাউল্লা তিনজন গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আর আহত রাজ্জাক ও ছানাউল্লাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।