সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ৬০ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট জাহিদ আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জুন, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬০ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট নামে খ্যাত জাহিদ হাসান(৩৮) কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা’র নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ(সদর সার্কেল)এর দিক নির্দেশনায় ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র পরামর্শ নিয়ে শুক্রবার ( ২৮ জুন) সন্ধায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম তালুকদারের নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ একটি চৌকশ অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় রাধানগর প্রধানপাড়া গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদ হাসান(৩৮) এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল সহ জাহিদকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় অভিযানকারী চৌকশ দল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ৬০ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারী জাহিদ হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ হাসান একাধিক মাদক মামলা সহ আরা অন্যান্য মামলার তালিকাভুক্ত আসামী। আটকের পর তার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন রা হয়েছে। মামলা নং-১৩, তারিখ: ২৮/০৬/২০২৪।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।